প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2025 ইং
চাকসু নির্বাচনে বিজয়ী সাদিক কায়েমের ভাই আবু আয়াজ

ডেক্স নিউজ,
চাকসু নির্বাচনে বিজয়ী সাদিক কায়েমের ভাই আবু আয়াজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ভাই আবু আয়াজ। এ নির্বাচনে জয় পেয়েছেন তিনি।
জানা গেছে, আবু আয়াজ সোহরাওয়ার্দী হল সংসদে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এছাড়া সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আয়াজ।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY